মুন্সীরহাট কলেজ

 EIIN No: 103886

মুন্সীরহাট কলেজ

কলেজ প্রতিষ্ঠার ইতিহাস: যে কোন গোত্র, জনপদ,সভ্যতা তথা জাতির মেরুদন্ড হলো শিক্ষা। শিক্ষা ব্যতীত কোন জাতিই উন্নতির শিখড়ে পৌঁছাতে পারে না। মতলব দক্ষিণ জনপদটি বহু আগে থেকেই অনগ্রসর তথা পিছিয়ে পড়া জনপদ ছিল। এ অঞ্চলে ১৯৬৪ সালে মতলব সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয়। বিংশ শতকের নব্বইয়ের দশকের পূর্বে মতলব দক্ষিণে আর কোন কলেজ ছিলনা । নব্বইয়ের দশকে মতলব সদরে রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ , নারায়ণপুর ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়। চাঁদপুর সদরে ছিল চাঁদপুর সরকারি কলেজ ও চাঁদপুর সরকারি মহিলা কলেজ। এ কলেজ গুলো বর্তমান মুন্সীরহাট অঞ্চল থেকে বেশ দূরে হওয়ায় এ এলাকার ছেলে মেয়েরা উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত ছিল। 

পিছিয়ে পড়া এ এলাকার ছেলে মেয়েদের উচ্চ শিক্ষার জন্য একটি কলেজ প্রতিষ্ঠা করা প্রয়োজন, এ বিষয়টি প্রথম উপলব্দি করেন দিঘলদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম নেকবর আলী প্রধানীয়া। (সাবেক কর্মকর্তা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড) তিনিই এলাকার মানুষকে জাগ্রত করেন। এ জন্য তাঁকে মুন্সীরহাট কলেজের “স্বপ্ন দ্রষ্টা” বলা হয়। তিনি তাঁর স্বপ্ন বাস্তবায়নের জন্য সরকারি কর্মকর্তা হিসাবে ঘোড়াধারির মরহুম ফজলুল হক (সাবেক মহা হিসাব রক্ষক), দিঘলদী গ্রামের মরহুম এম.এ. হালিম সরকার (সাবেক পরিদর্শক, মাদ্রাসা বোর্ড) এবং জনাব কাজী শাহজাহান (সেকশন অফিসার, শিক্ষা মন্ত্রনালয়) এর সহযোগিতা নিয়ে এলাকার সর্বস্তরের জনগণের সমর্থনে, বিভিন্ন শ্রেণি পেশার মানুষের আর্থিক সহায়তায় ১৯৯৫ সালের ০১জুলাই বাবুর-মতলব পেন্নাই সড়কের পূর্ব পাশে মতলব পৌরসভাধীন দিঘলদী মৌজার ০৯নং ওয়ার্ডের এক মনোরম পরিবেশে নিজস্ব ভূমিতে “মুন্সীরহাট কলেজ” নামে এ কলেজ প্রতিষ্ঠা করেন। কলেজটি প্রতিষ্ঠাকালীন সময়ে ১৪ সদস্য বিশিষ্ট একটি সাংগঠনিক কমিটি গঠন করা হয়। ১৯৯৫-১৯৯৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় শিক্ষার্থী ভর্তি করা হয় এবং ভবনের অভাবে মুন্সীরহাট উচ্চ বিদ্যালেয়ে প্রথম পাঠদান করা হয়। নিজস্ব ভূমির উত্তর পাশে পূর্ব-পশ্চিমে ১১০ফুট লম্বা একটি টিনের কাঁচা ঘর তৈরী হলে শ্রেণি কার্যক্রম কলেজে স্থানান্তর করা হয়। কলেজটি ১৫/১১/১৯৯৫ সালে একাদশ শ্রেণিতে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় পাঠদানে প্রথম স্বীকৃতি লাভ করে এবং ১৯৯৬সালে দ্বাদশ শ্রেণিতে পাঠদানের স্বীকৃতিও অর্জন করে। কলেজের নিজস্ব ভূমির পরিমাণ ১.১৯একর। মরহুম এডভোকেট ইদ্রিস খাঁন এর প্রচেষ্টায় ১৯৯৯ সালে এ কলেজে বিজ্ঞান শাখা খোলা হয়। ১৯৯৮সালে নিয়মিত গভর্নিংবডি গঠিত হলে তৎকালিন মাননীয় সংসদ সদস্য চাঁদপুর-০২ ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এর ঐকান্তিক প্রচেষ্টা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সানুগ্রহে মুন্সীরহাট কলেজ ০১/০৪/১৯৯৯ সালে এমপিও ভুক্ত হয়।

সভাপতি

M.A.Aziz Babul

অধ্যক্ষ

M.A Malek

No.TitleDownload
1উপবৃত্তির আবেদন এন্ট্রির বিজ্ঞপ্তিDownload
WhatsApp Image 2023-10-18 at 11.00.43 AM
WhatsApp Image 2023-10-18 at 11.00.40 AM
WhatsApp Image 2023-10-18 at 11.00.50 AM
WhatsApp Image 2023-10-18 at 11.01.02 AM
Scroll to Top